1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও স্টাইপেন্ড প্রদান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুবির কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও স্টাইপেন্ড প্রদান

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৪০ জন শিক্ষার্থীকে মেধার স্বীকৃতি স্বরূপ মেধাবৃত্তি ও মেধাবী স্টাইপেন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক বিজ্ঞান অনুষদের হল রুমে
এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরে কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ৭২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬৮ জন শিক্ষার্থীকে মেধাবী স্টাইপেন্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলা ও মানবিক অনুষদের অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।

বৃত্তিপ্রাপ্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজা আক্তার সুমনা বলেন, “আমি নিজের ইচ্ছাতেই এই বিভাগটি বেছে নিয়েছিলাম। এখানে আসার পর শুরু থেকেই আমার লক্ষ্য ছিল মন দিয়ে পড়াশোনা করা এবং নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখা। আজ সেই প্রচেষ্টারই প্রতিফলন ঘটেছে। এই কৃতিত্বপূর্ণ অর্জনে এবং স্কলারশিপ প্রদানের জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “স্কলারশিপের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার পরিমাণ খুবই সীমিত। নিজ নিজ ডিসিপ্লিন থেকে কীভাবে উদ্ভাবনী চিন্তা ও কাজের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করা যায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের হাতে যতটুকু সম্পদ ও সুযোগ আছে, সেখান থেকেই যাত্রা শুরু করতে হবে।”

তিনি আরো বলেন, “আমরা আমাদের পুরো কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলব, যেখানে ‘স্টুডেন্ট ফার্স্ট’ দর্শনই হবে মূল ভিত্তি। আজ যে স্কলারশিপ দেওয়া হচ্ছে, ভবিষ্যতে তার পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”

সভাপতির বক্তব্যে কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, “আজ আমাদের যেসব শিক্ষার্থীরা এই বৃত্তি পেয়েছে, তারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে নিজেদের কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রাখবে। তাদের আগামী দিনের পথচলা সফল ও সমৃদ্ধ হোক, সেই শুভকামনা রইল।”

‎উল্লেখ্য, গত ৩০ জুন ৬ ফ্যাকাল্টিতে মেধাবী, অসচ্ছল মেধাবী এবং স্পোর্টস ক্যাটাগরিতে মোট ৪০২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান হয়৷ পরবর্তীতে ফ্যাকাল্টিগুলো আলাদাভাবে সমন্বয় করে অনুষ্ঠান করে শিক্ষার্থীদের মাঝে চেকগুলো বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর