1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রূপনগর থানায় যোগদানের পর নানা কর্মকান্ডে বিতর্কিত ওসি নোমান হোসেনকে বদলি - আজকের কাগজ
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চাইলো যুক্তরাষ্ট্র রূপনগর থানায় যোগদানের পর নানা কর্মকান্ডে বিতর্কিত ওসি নোমান হোসেনকে বদলি সিএনজি চলাচলে বাধার অভিযোগ, কুড়িগ্রামে সড়ক অবরোধ বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট পুলিশে রদবদল, ২ ওসিসহ ৮ পরিদর্শকে বদলি দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, অক্টোবরের সাত দিনেই ৪৯ মৃত্যু সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বুড়িচংয়ে যুবদল নেতা বহিষ্কার

রূপনগর থানায় যোগদানের পর নানা কর্মকান্ডে বিতর্কিত ওসি নোমান হোসেনকে বদলি

এস এম রাসেল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন
রাজধানীর রূপনগর থানার ওসি নোমান হোসেনকে বদলি করা হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তা হয়েও রাজনৈতিক ব্যক্তিদের কে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে তাকে এই বদলি করা হয়। জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর দলটির সাবেক আহ্বায়ক আমিনুল হককে আবারও সভাপতি হিসেবে দেখতে চেয়ে ফেসবুকে পোস্ট করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান হোসেন এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্কিত সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) পদায়ন করা হয়। তার স্থলে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, কমিটি বিলুপ্তির দুই দিন পর রূপনগর থানার ওসি নোমান হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি আমিনুল হককে আবারও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন। একই পোস্টে আমিনুল হককে ‘সৎ, নীতিবান, আদর্শবান ও পরোপকারী মানুষ’ বলেও উল্লেখ করেন তিনি। পোস্টে নোমান হোসেন লেখেন, ‘ঢাকা মহানগর উত্তরের সব জনগণ আবার আমিনুল হক স্যারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই।’
ওসির ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কমিটি নিয়ে এমন প্রকাশ্য বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। অনেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ঘটনার বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছিলেন, তিনি ওসির স্ট্যাটাসটি দেখেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও গনমাধ্যমে জানিয়েছিলেন তিনি।
পরে গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের খবর জানতে পেরে নোমান হোসেন ফেসবুক থেকে পোস্টটি মুছে দেন। এর মধ্যে আজ ডিএমপির বদলি-পদায়নের আদেশে তাকে রূপনগর থানার ওসির পদ থেকে সরিয়ে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। এছাড়াও বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। বিভিন্ন সময় চাঁদাবাজ, দখলবাজিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে এনিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগীরা। তার বিরুদ্ধে আগেও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকা নিয়ে পুলিশে বিভাগিও তদন্ত চলছে বলেও জানা গেছে।
এই বিভাগের আরো খবর