1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলির মাঠে ফুটবলের উন্মাদনা, জমজমাট ফাইনাল অনুষ্ঠিত - আজকের কাগজ
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হিলির মাঠে ফুটবলের উন্মাদনা, জমজমাট ফাইনাল অনুষ্ঠিত সিংগাইরে সাহরাইল ডাকঘর বেহাল অবস্থা ঝুকিপূর্ণ টিনের ঘরে চলছে কার্যক্রম কুড়িগ্রাম ডিসি অফিসে সৌরবিদ্যুৎ, গ্রিডে যাচ্ছে বিদ্যুৎ মোহনগঞ্জে প্রাক্তন সেনা সদস্যের লাশ উদ্ধার জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চাইলো যুক্তরাষ্ট্র রূপনগর থানায় যোগদানের পর নানা কর্মকান্ডে বিতর্কিত ওসি নোমান হোসেনকে বদলি সিএনজি চলাচলে বাধার অভিযোগ, কুড়িগ্রামে সড়ক অবরোধ বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট পুলিশে রদবদল, ২ ওসিসহ ৮ পরিদর্শকে বদলি দুই মাসের মধ্যে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

হিলির মাঠে ফুটবলের উন্মাদনা, জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

হাসান আলী
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:১৬ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ডকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি (দিনাজপুর-৬)।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে শত শত নারী-পুরুষ দর্শকের সমাগম ঘটে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে ৯ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক এবং মোবাইলে জুয়া খেলা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর