1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে শারদীয় দুর্গাপূজার মহাদশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রতিমা বিসর্জনের ঘাটে উপস্থিত হয়ে তিনি নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন সিএমপি কমিশনার। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের নেওয়া পদক্ষেপ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর