1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল চৌদ্দগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: চান্দিশকরাকে হারিয়ে ফাইনালে আইকনিক-৮ রিয়াদ-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ গ্যাস সাশ্রয়ের আহ্বান ইরানের স্পিকার গালিবাফের সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: দূতাবাসের ব্যর্থতা থাকলে ব্যবস্থার সুপারিশ ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ ‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজন আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি সিএনজি অটোরিকশা।
শনিবার (২৪ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এসব অভিযানে মোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁনের নেতৃত্বে বিজিবি সদস্যরা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এ অভিযান চালান।


অভিযানে ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিম ও বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।
এ ছাড়া কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে একজন আসামিসহ বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এসব পণ্যের জব্দমূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।
বিজিবি জানায়, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের পাশাপাশি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়।
জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর