1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আ. লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির কুড়িগ্রামে ট্রেনের নিচে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার! কটিয়াদীতে পানিতে ডুবে ২বছরের শিশুর মৃত্যু

সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা যুবদলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী।

এসময়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোকলেসুর রহমান (মুকুল), সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ্ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত রেজা, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোতাহার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর