1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ লিও ইউক্রেনকে ২১০ কোটি ডলারের ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাজশাহীর চারঘাটে বিকল্প ফসল চাষে আয়ের নতুন স্বপ্ন ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা: প্রধানমন্ত্রীর সফর দিল্লির দেড়শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজে নিষেধাজ্ঞা সৌদিতে ফ্লাইট বিধিনিষেধে বাতিল ১৫৯টি ফ্লাইট, বিপাকে ২৩ হাজার যাত্রী লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী

জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৮:২১ এএম
শেয়ার করুন

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছিল।

গত ২৬ অক্টোবর চার দিনের সফরে প্রধানমন্ত্রী জাপান যান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শীর্ষ পর্যায়ের এই আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী জাপানের শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

সফরটিতে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে বিনিয়োগের নতুন নতুন সম্ভাবনা এবং পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে। এছাড়া সফরের একটি অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন। দ্বিপক্ষীয় বৈঠক, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তার এবারের জাপান সফর সমাপ্ত হলো।

এই বিভাগের আরো খবর