1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হুমকি পাওয়ার ঘটনায় তোলপাড়

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ পিএম
শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের পৈতৃক বাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর এই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেন, মধ্যরাতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন ও প্রকৃতি দেখে এটি পেট্রল বোমা হামলা বলেই তার ধারণা। তবে সুনির্দিষ্টভাবে কিছু বলার আগে তিনি তদন্তের জন্য অপেক্ষা করছেন। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

এমপি নুসরাত জানান, তার পৈতৃক বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল, যারা নুসরাতের পরিবারের সদস্যের মতোই বাড়িটি দেখাশোনা করতেন। হামলার সময় বাড়িটিতে বসবাসরত ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে। নুসরাত বলেন, ‘এটি আমাদের আদি বসতবাড়ি, যেখানে আমি ও আমার ছোট ভাই বড় হয়েছি। আমার বাবা-মা এখানে সংসার করেছেন। বাড়িটিতে এখন গবাদিপশুর খামার ছিল। হামলায় আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে এবং বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ প্রায় এক ঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলামত সংগ্রহ করতে পারেনি পুলিশ। দৌলতপুর উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন, যেন ঘটনাটি কোনোভাবেই অস্বীকার করা না হয়, কারণ তাদের হাতে যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেবের উদ্দেশে নুসরাত প্রশ্ন রাখেন, ‘এই ধরনের সন্ত্রাসী ঘটনায় রাষ্ট্র আসলে কতটা দায়িত্ব নিতে পারে, তা তিনি জানাবেন কি?’ নুসরাত আরও অভিযোগ করেন, তিনি সংসদ সদস্য বা নীতি-নির্ধারণী পর্যায়ে থাকলেও সাধারণ মানুষের মতোই অনিরাপদ বোধ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় ড্রাইভার আহত হওয়ার ঘটনার সঙ্গে নিজ বাড়িতে হামলার ঘটনার সাদৃশ্য টেনে তিনি বলেন, দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে স্মার্ট কথা বলে পরিস্থিতি আড়াল করা সম্ভব নয়। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’।

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে—এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।’ তিনি জানান, ঘটনার আগে থেকেই তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন। এখন তারা ফেসবুক পোস্টের মাধ্যমে হামলার দায় স্বীকার করে উল্লাস করছে। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও হামলার যোগসূত্র নিয়ে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, নাশকতা ও জ্বালাও-পোড়াও করে কেউ কখনো ক্ষমতায় ফিরতে পারে না।

স্থানীয় কোনো শত্রুতা বা কারণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার স্থানীয় লোকজনকে বা এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।’ তবে হামলার বিষয়ে সঠিক তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

এই বিভাগের আরো খবর