1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা আবহাওয়াবিদদের মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হুমকি পাওয়ার ঘটনায় তোলপাড়

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৫:৪৮ পিএম
শেয়ার করুন

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা অবরোধ করে রাখে শ্রমিকরা।এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযে শ্রমিকদের ধাওয়া করে সড়িয়ে দেয়।
জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়ক অবস্থান নেয়। শ্রমিকরা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃংখলা বাহিনী শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তার নেমে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা সকালে মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দিলে সড়কে যানচলাচল স্বাভাবকি হয়।আবার দুপুরের দিকে তারা পল্লী বিদ্যু এলাকায় মহাসড়কে উঠার চেষ্টা করলে তাদেরকে আমরা মহাসড়ক থেকে সরিয়ে দেয় বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরো খবর