1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ আটক ৬১৭ নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে বসবে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্ব

সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন

বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের কাছে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের ভোটে নির্বাচিত এই গণতান্ত্রিক সরকার দেশে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে, যা যথাযথ প্রচারণার মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অপশক্তি দেশে অরাজকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিকভাবেও তা কঠোর হস্তে দমন করা হবে।
আজ শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অডিটোরিয়ামে চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার অভিযাত্রায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।
বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, “একাত্তর এবং চব্বিশের পরাজিত অপশক্তি যদি মনে করে এই সরকার রাতের আঁধারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা আমাদের রাজপথের ভয় দেখায়, তবে তারা বোকার রাজ্যে বাস করছে। আমরা জনগণের সরাসরি ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। বিএনপি সব সময় রাজপথের পরীক্ষিত রাজনৈতিক শক্তি।”
তিনি আরও বলেন, “দেশ ও উন্নয়নবিরোধী একটি চক্র অপপ্রচার চালিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের ও জনগণের কল্যাণে যেকোনো অপশক্তিকে রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি, যুবদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলসহ আমাদের সকল নেতাকর্মী সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম।”
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “আমাদের সরকারের আমলে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু প্রচারণার অভাবে চট্টগ্রামবাসীর অনেকের কাছেই সেই চিত্র পুরোপুরি পৌঁছায়নি। যে মহলটি অপপ্রচার চালিয়ে গণতান্ত্রিক সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সেই পথ রুদ্ধ করতে হবে। এজন্য আপনারা নিজ নিজ অবস্থান থেকে ফেসবুক, ইউটিউব এবং নিউজরিলসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের কথা দেশবাসীর সামনে তুলে ধরুন।”
এসময় প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত বাকলিয়া ও জালালাবাদ এই দুটি ওয়ার্ডের উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রশাসক ডা. শাহাদাত হোসেনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমার নির্বাচনী এলাকার দুটি ওয়ার্ডে এত বিশাল উন্নয়ন বরাদ্দ ও দ্রুততম সময়ে সাহসিকতার সাথে কাজ বাস্তবায়ন করায় আমি সত্যিই মুগ্ধ। এজন্য আমি ডা. শাহাদাত হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” পাশাপাশি তিনি চট্টগ্রাম নগরবাসীকে নাগরিক সেবা পেতে ডা. শাহাদাত হোসেনের চালু করা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপটি ব্যবহারের আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরো খবর