1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, ২ কর্মচারী আহত চোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: নেতা-কর্মীদের তারেক রহমান তাওহিদের সেঞ্চুরিতে বিপদ কাটিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ লবণ চাষের প্রস্তুতি ও তোড়জোড় শুরু কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করল চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেস নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক কুমিল্লায় পুলিশের ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১১৯ নেতাকর্মীসহ আটক ৬১৭ নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্রামে অবস্থিত প্রায় হাজার বছরের ঐতিহাসিক সাধনপীঠ যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর শনিবার বিকেলে আলো ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় যোগীর ঘোপ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাইস পারভীন, আজিজুর রহমান স্বপন, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং এবং মন্দিরের সেবায়িত সেকাইনাথ মহন্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঐতিহাসিক এই সাধনপীঠের সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ সম্প্রদায়ের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্য বহন করে আসছে যোগীর ঘোপ। ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন এই সাধনপীঠে রয়েছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির, শিব মন্দিরসহ একাধিক উপাসনালয়। পাশাপাশি রয়েছে নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি।
প্রতিবছর ১০ থেকে ১২ বৈশাখ পর্যন্ত এখানে তিন দিনব্যাপী গোরক্ষনাথ ও বিমলা দেবীর ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটে। ফলে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রেও যোগীর ঘোপের রয়েছে বিশেষ তাৎপর্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক যোগীর ঘোপের অধীনে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি একটি প্রভাব শালী মহল দখলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, যোগীর ঘোপ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার প্রাচীন নাথধর্ম, সাধন-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। শত শত বছরের এই ঐতিহ্য সংরক্ষণ করা বর্তমান প্রজন্মের দায়িত্ব। দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে গেলে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে না, হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও। মানববন্ধন থেকে যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণ, কথিত অবৈধ দখলচেষ্টা বন্ধ, সম্পত্তির সীমানা ও মালিকানা যথাযথভাবে নির্ধারণ এবং ঐতিহাসিক এই সাধনপীঠের ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এই বিভাগের আরো খবর