সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল

পূজারির ছদ্মবেশে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন চুরি, দুই নারীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৩৭ পিএম
Advertisement
শেয়ার করুন

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অন্নকূট উৎসবের ভিড়ে পূজারির ছদ্মবেশে মন্দিরে ঢুকে দুই নারীর স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া চেইন দুটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নগরীর মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডের শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে।

অন্নকূট উৎসবে কয়েক হাজার মানুষের সমাগমে মন্দিরের প্রবেশপথে ভিড় তৈরি হয়। এ সময় রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারীর গলা থেকে ছয় আনা ও সাড়ে ছয় আনা ওজনের দুটি স্বর্ণের চেইন চুরি হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুই নারীকে শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে চেইন দুটি উদ্ধার করা হয়। ধর্মীয় পরিচয় আড়াল করতে তাদের একজন হাতে শাখা ও কপালে সিঁদুর পরেছিলেন বলেও জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর