
ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা স্থাপনের কাজের জন্য আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এই সময়ে মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস পাওয়া যাবে না। এছাড়া পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।