
গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ড হলেও বর্তমানে কেউ তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সীমান্তের ওপারের আধিপত্যবাদী শক্তি বা দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি বিদ্যমান সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষের জানমাল ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির সকল প্রকার হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের এই শীর্ষ নেতা।