মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ফেনীতে মহাসড়কে লরির ধাক্কায় জিপচালকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রন হারিয়ে চাপের মুখে ট্রাম্পের অভিবাসন নীতি শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল ১৫ বছরের জন্য ইজারা পাচ্ছে জাপান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং, স্বাগত জানালেন ট্রাম্প ও মাস্ক বিয়ের কার্ডের ছবি নিয়ে জল্পনা, কী বলছেন মিমি চক্রবর্তী? চট্টগ্রামে আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, হাসপাতালে ভর্তি গোপনে নিজস্ব ভাষা তৈরি করছে এআই মডেল: জিওফ্রে হিন্টন আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও বর্তমান প্রেক্ষাপট

ফেনীতে মহাসড়কে লরির ধাক্কায় জিপচালকের প্রাণহানি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:১৫ পিএম
Advertisement
শেয়ার করুন

সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ওয়াজেদ আলী (৪০) নামে এক জিপচালক প্রাণ হারিয়েছেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিজের গাড়ির চাকা মেরামতের সময় পেছন থেকে আসা একটি লং ভেহিকেল তাকে সজোরে ধাক্কা দেয়।

নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির সন্তান। দুর্ঘটনার পরপরই ঘাতক লরির চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে শনাক্ত করার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর