
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণার বিষয়ে কোনো ধরনের চাপে নেই বর্তমান সরকার। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনা কবে বা কখন ফিরবেন, সেই বিষয়ে দেওয়া একাধিকবার ভিন্ন ভিন্ন তারিখের ঘোষণা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। তার কথায়, একবার নভেম্বর, একবার ডিসেম্বর আবার কখনও ১৬ তারিখের কথা বলা হচ্ছে—এসব বিষয় নিয়ে সরকারের মনোযোগ নেই, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সব সময় সতর্ক রয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। দেশের বিভিন্ন প্রান্তে বিজিবি মোতায়েন করা হচ্ছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই। কোথাও অস্থিরতা তৈরির কোনো আশঙ্কা দেখা দিলে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই বাহিনীগুলো তৎপর হয়ে ওঠে। তিনি আরও জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে এবং এ লক্ষ্যে ভারতের কাছে কূটনৈতিক চিঠিও পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলো আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে তিনি জানান। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে।
পুলিশ ও অন্যান্য বাহিনীর অভ্যন্তরে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং তাদের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে।
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে। পরবর্তীতে আদালত আইন অনুযায়ী রায় দেবেন, যেখানে দল স্থায়ীভাবে নিষিদ্ধ করা বা সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো আইনগত বিধান রয়েছে।