1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১:৩৯ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজার এক, দুই ও তিন নং ওয়ার্ডের পৌরসভার সবেক মহিলা কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫)-র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ই জুন) পৌর শহরের এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।

জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র মতে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে গাড়ি চালক জগলু থাকতো। ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি নজরুল ইসলাম জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এজন্য ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর