1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রুমন হোসেন জিলহজ্ব,
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০২৪ ১:৩৭ পিএম
শেয়ার করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট-১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট অব. মোতাহার হোসেন এমপি।

শনিবার (১৫ জুন) দুপুরে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। হাতীবান্ধা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া ও শারমিন সুলতানা সাথি। সিঙ্গীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন।

স্বাগত বক্তা হিসেবে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের নেতা বরকত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে দুই হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ ও আমনধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মায়েদুল ইসলাম।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *