1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বন্যার পানি ট্রেন লাইনের উপরে উঠায় ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

বন্যার পানি ট্রেন লাইনের উপরে উঠায় ১০ কিলোমিটার গতিতে চলাচলের নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪ ১:৪০ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথের উপর পানি উঠায় ট্রেনের গতি ঘন্টায় ১০ কি:মি: রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুলাউড়া উপজেলার রেলপথের বিভিন্ন জায়গায় পানি উঠেছে।

উপজেলার কুলাউড়া জংশন ও ছকাপন রেলষ্টেশন মাঝামাঝি স্থানে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেন।

রেলওয়ে কুলাউড়া জংশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলাউড়া-সিলেট রেলপথের কুলাউড়া জংশন স্টেশন থেকে ছকাপন রেলস্টেশনে যেতে কিছু অংশ হাওরের কাছে পড়েছে। ভারীবর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হাওরের পানি উপচে সেখানে রেলপথ প্লাবিত হয়েছে। ওই স্থানে রেলের স্লিপারে পানি উঠে গেছে; তবে রেললাইন ভেসে রয়েছে।

মোজাম্মেল হক বলেন, স্বাভাবিকভাবে এই পথে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। বুধবার থেকে ওই স্থানে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে বলা হয়। গতকাল তাঁরা সরেজমিন ওই স্থান পরিদর্শনে যান। পানি বাড়ায় গতি আরও কমিয়ে ১০ কিলোমিটার করা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বন্যাপ্লাবিত স্থানের দুই পাশের কুলাউড়া জংশন ও মাইজগাঁও রেলস্টেশনের মাস্টারদের এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে। ওই স্থানে পাহারাদার রাখা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। অবস্থার অবনতি ঘটলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গতিনিয়ন্ত্রণের জন্য সতর্কতা অবলম্বনের জন্য সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *