1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শমসেরনগরে ফেন্সিডিল উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

শমসেরনগরে ফেন্সিডিল উদ্ধার

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৩:৩৩ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চাতলাপুর সড়কের কানিহাটি ব্রিজের উপর থেকে এক ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটকের চেষ্টা করলে ফেন্সিডিল বহনকারী লোক পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল বহনকারী মাদক ব্যাবসায়ী জালাল মিয়া পালিয়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মাদক ব্যবসায়ী ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে শমশেরনগর নিয়ে আসার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ফেন্সিডিল বহনকারী জালাল মিয়াকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জালাল মিয়ার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা হবে বলে জানায়।

এই বিভাগের আরো খবর