
কুড়িগ্রামে নিজ ধান ক্ষেতে আগাছা পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এমদাদুল হক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের তবকপুর জহুরিয়া পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এমদাদুল হক ওই এলাকার পনির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে এমদাদুল তার নিজ আমন ক্ষেতে আগাছা পরিস্কার কাজে যান। ওই জমিতে পাশের বাড়ির বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে পড়ে ছিল। সেই তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।