1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে সমকামিতা ও অনিয়মের দায়ে অধ্যক্ষ বহিষ্কার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

কুড়িগ্রামে সমকামিতা ও অনিয়মের দায়ে অধ্যক্ষ বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:৫৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাৎক্ষণিক বহিষ্কার হলেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। অনিয়ম, দূর্নীতি, আত্মসাৎ এবং শিক্ষার্থীর সঙ্গে সমকামিতার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে সাময়িক বহিষ্কার করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন এবং ওই অধ্যক্ষকে বহিষ্কারের এক দফা দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরাও আন্দোলনে যোগ দেন। এরপর বিক্ষুব্ধরা অধ্যক্ষের অপসারণ দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ শুনেন। এবং অধ্যক্ষ হারুন অর রশিদ মিলনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কার করেন।

শিক্ষার্থী ও শিক্ষকরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে যেমন অশোভন আচরণ করতেন তেমনি সহকারী শিক্ষকদের সঙ্গেও অশোভন আচরণ করতেন। এমনকি প্রতিষ্ঠানের ফান্ডের টাকা আত্মসাৎ করার কারণে প্রতিবাদ করলে শিক্ষকদের শারীরিক নির্যাতন করতেন।

এছাড়া এক ছেলে শিক্ষার্থীকে ভিডিও কলে অনৈতিক কাজের প্রস্তাব দেন অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন। তার এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, শিক্ষার্থী, শিক্ষকের অভিযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে বিধি মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর