1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মৌলভীবাজারে ৩ মামলায় ৩০৩ আসামি, ৭ জন গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

মৌলভীবাজারে ৩ মামলায় ৩০৩ আসামি, ৭ জন গ্রেপ্তার

তিমির বনিক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১২:৩৫ পিএম
শেয়ার করুন

কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মৌলভীবাজার সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের চৌমুহনা এলাকায় এলে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় ৬ সাংবাদিকসহ প্রায় ৫০ শিক্ষার্থী আহত হন।

ওই ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মামলায় আসামী করা হয় ৩০৩ জনকে। মামলা দায়ের করেন রাজনগর উপজেলার মেদেনীমহল গ্রামের আব্দুল আজিজ’র পুত্র শিক্ষার্থী আব্দুল কাদির তালুকদার, সদর উপজেলার নিতেশ^র গ্রামের মোঃ রমজান আলীর পুত্র আরিফ আহমেদ ও পাগুলিয়া গ্রামের রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থী জাবেদ মিয়া। ওই ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মাত্র ৭ জনকে।

উল্লেখযোগ্য; আসামীরা হলেন- সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, রাজনগর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান, কাউন্সিলর জালাল আহমদ, রাজনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোঃ জাকারিয়া, এড. গৌছ উদ্দিন নিক্সন, আনিছুল হক চৌধুরী তুষার, এড. পার্থ সারথী পাল, সৈয়দ সেলিম হক, এড. নিখিল রঞ্জন দাশ, এড. জুনেদ আহমদ, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাব্বির খান, সদর উপজেলা আ’লীগের সভাপতি আকবর আলীসহ ৩০৩ জন অভিযুক্ত করা হয়।

নন-এফআইআরভুক্ত মামলায় উল্লেখ করা হয়, গেল ৪ঠা আগষ্ট শিক্ষার্থীরা মিছিল সহকারে যখন চৌমুহনা এলাকায় আসেন তখন আসামীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। লুটপাটসহ ভাংচুর করা হয় বিভিন্ন দোকানপাট। পৃথক ৩টি মামলার তদন্তভার দেয়া হয় মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুলতানুর রহমান, নাজমুল হোসেন ও শফিকুলকে।

এক মামলার বাদী শিক্ষার্থী আব্দুল কাদির তরফদার বলেন, মামলার আসামী গ্রেপ্তার করতে পুলিশ তাদের দয়িত্ব পালন করছে না। আসামীরা প্রকাশ্যে দিনদুপুরে শহরে ঘুরাচ্ছে। যদি তারা আসামীদের গ্রেপ্তার না করেন তবে শিক্ষার্থীরা আবার মাঠে নেমে তাদের দাবী আদায় করবে।

মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুলতানুর রহমান শুক্রবার বিকেলে বলেন, আব্দুল কাদির তরফদারের দায়ের করা মামলায় ১৫৫ জন আসামীদের মধ্যে ৪ আসামী গ্রেপ্তার হয়েছেন। থানার অপর উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, আরিফ আহমদ’র ৪৯ জনকে আসামী করে দায়ের করা মামলায় ১ জনকে আটক করেছি। অপর মামলায় আরো ২জন গ্রেপ্তারসহ মোট গ্রেপ্তার হয়েছেন ৭জন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল শুক্রবার বিকেলে এক প্রশ্নের জবাবে বলেন, কয়জন আটক হয়েছেন তদন্তকারী কর্মকর্তাদের সাথে আলাপ করে বলতে হবে।

এই বিভাগের আরো খবর