1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
"মণিপুরি ভাষা দিবস" কমলগঞ্জে পালিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ

“মণিপুরি ভাষা দিবস” কমলগঞ্জে পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ২:৪৩ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরি ভাষা ‘ইমালোন ঙাঙসি, ইমালোন ইসি, ইমালোন নুংশিসি’ এই শ্লোগান নিয়ে মনিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে মণিপুরি ভাষা দিবস-উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মণিপুরি ভাষা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামস্থ মণিপুরি কালচারাল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি এ কে শেরাম এর সভাপতিত্বে ও কে এইচ সমেন্দ্র সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মনিপুরি কাং ফেডারেশন এর উপদেষ্টা সাবেক ইউপি সদস্য কে মনীন্দ্র কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মণিপুরি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট সুশীল সিংহ,সমাজকর্মী নৃপেন্দ্র সিংহ, ইমা বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও দি ভানুবিল ড্রামা পার্টির ডিরেক্টর লৈচোম্বম রাজকুমার, শিক্ষক কন্থৌজম শিল্পী ও গণমাধ্যমকর্মী।

আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল শ্যামল। আলোচনা চলাকালে কবিতা পাঠ করেন কবি রওশন আরা বাসী ও কবি কেইনাহন দেবী।

এই বিভাগের আরো খবর