1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯ - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ১:৫৪ পিএম
শেয়ার করুন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন মারা গেছেন। এসময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৯ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৪৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৬ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩, খুলনা বিভাগে ১৩২, ময়মনসিংহ বিভাগে ২৫, বরিশাল বিভাগে ৮৮, রংপুরে ১৯, রাজশাহী বিভাগে ২১ ও সিলেট বিভাগে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারাদেশে ১০২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ১২৪ জন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *