1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ৩:৪৫ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে মোজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পূর্ব টারিপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহমুদুল হাসান মোজাহিদ ওই গ্রামের মাওলানা শহিদুর রহমানের ছেলে। মোজাহিদ দিগল হাইল্যা গাজীপুর সিদ্দিকীয়া খানকা শরীফ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু মোজাহিদ নিজ বাড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর