1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
রাবি শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে চিত্রকর্মে স্মরণ - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গায় পদ হারালেন ছাত্রদল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বে শফিকুল ও জাহাঙ্গীর তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান সাদিক খান রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা চৌদ্দগ্রামে মাটির নিচে একটি মর্টার শেল সদৃশ লোহার বস্তু পুলিশ উদ্ধার করেছে জাতীয় লিগ: মেহরবের সেঞ্চুরি ও নাসুমের পাঁচ উইকেট

রাবি শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে চিত্রকর্মে স্মরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ৩:১২ পিএম
শেয়ার করুন

ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে  চিত্রকর্মে স্মরণ করলেন তার বন্ধু, সহপাঠী, বড় ও ছোট ভাইবোনেরা।

হিমেলের দুর্ঘটনার চিত্র কল্পনা করে প্রতিবাদী একটি শিল্পকর্ম তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের তৃতীয় বর্ষে শিক্ষার্থী প্রশান্ত। এ ছাড়া অন্যরাও এঁকেছেন।

যেখানে চোখে পড়ে সুবিশাল মাঠ, তার চারদিকে অসংখ্য গাছ। এর মধ্যে একটি গাছের গায়ে লেখা ‘হিমেল সরণী’। গাছের নিচে একটি ক্যানভাসে দেখা যাচ্ছে, নির্মাণাধীন ভবনের পাশে দিয়ে একটি ট্রাক আসছে, ট্রাকের সামনের দিকে ইঞ্জিনের অংশে বড় জিহ্বা ও হিংস্র প্রাণীর মতো ভয়ংকর দাঁত বের করা, এ ছাড়া চাকার নিচে রয়েছে লাল রক্তের দাগ এবং চালক আসনের ওপরে লেখা ‘হিমেল তোর মাথা খাব’।

বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন ২০তলা একাডেমিক ভবনের পাশে এমন চিত্রকল্প তৈরি করছেন কিছু তরুণ-তরুণী। যেখানে গত মঙ্গলবার রাতে ট্রাকচাপায় নিহত হন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও ড্রামা অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ছিলেন।

এই বিভাগের আরো খবর