1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে হাসপাতালে ৪০ রোগী - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

ডেঙ্গুতে হাসপাতালে ৪০ রোগী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ ৪:১৫ পিএম
শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে নতুন বছরে আটজনের মৃত্যু হলো। ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৮৩১ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৬ জন, ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে সাতজন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২৩৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছে ৯৬ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়, মারা যায় ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *