1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জামালগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যুবকের লাশ উদ্ধার - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি সিলেটে জন্মদিন উদযাপন করলেন তৌসিফ, সঙ্গী ছিলেন সাফা ও টয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গায় পদ হারালেন ছাত্রদল সভাপতি

জামালগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যুবকের লাশ উদ্ধার

সাইফ উল্লাহ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১:৪৪ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে দুই ব্যক্তি এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তিনি জামালগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগেই সঙ্গে আসা দুই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে জানা যায়, মৃত যুবকের নাম রাসেল মিয়া (২৩), তিনি জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের সাহিদ আলীর ছেলে। পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয়ও জানা গেছে—তারা একই গ্রামের আকাশ ও হুসাইন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর