1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ৩:৩৬ পিএম
শেয়ার করুন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসাবে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ বাজারে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

রমজান মাস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার সাহেবাবাদ বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ইফতারি সামগ্রী প্রস্তুতে কোনো ধরনের রং, পোড়া তেল ব্যবহার না করা এবং স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি তৈরি করে ঢেকে রাখার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয় এবং তদারকি করা হয়। পাশাপাশি, যানজট নিরসনে রাস্তার দুপাশের ফুটপাতে থাকা কিছু ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা,  মুদি দোকারি হৃদয় চন্দ্র সাহাকে ২ হাজার টাকা, ফল দোকানি ছাদেক মিয়াকে ৪ হাজার টাকা, আরেক ফল দোকানি সবুজ মিয়াকে ২ হাজার টাকা এবং মনির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরণের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *