1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অভিযানে উলিপুর, নেতৃত্বে সালেহী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

অভিযানে উলিপুর, নেতৃত্বে সালেহী

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন

পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে মাসব্যাপী ‘পরিচ্ছন্ন উলিপুর’ কর্মসূচি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
সকালেই উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা প্রাঙ্গণ থেকে ঝাড়ু হাতে অভিযানের সূচনা হয়। পরে প্রধান সড়ক, অলিগলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, থানার মোড় ও গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালেহী নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তার এ অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং কর্মসূচিতে নতুন উদ্দীপনা যোগায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কুড়িগ্রাম জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
সংসদ সদস্য সালেহী বলেন,
“পরিচ্ছন্ন উলিপুর গড়তে হলে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়।”
আয়োজকরা জানান, মাসব্যাপী কর্মসূচির আওতায় পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চালানো হবে।
সচেতন মহলের মতে, নিয়মিত তদারকি ও নাগরিক সম্পৃক্ততা বজায় থাকলে এই উদ্যোগ উলিপুরের চেহারায় দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *