
আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের মা–বাবা। কনকনে শীতের মধ্যে রাস্তার পাশে বসে থাকা ওই দুই শিশুকে দেখতে পান সিএনজিচালিত অটোরিকশা চালক মহিম উদ্দিন। দুই শিশুকে উদ্ধার করে মহিম তাদেরকে তার বাড়িতে নিয়ে আসেন।
জানা যায়, দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধীও। ধারণা করা হচ্ছে, শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা তাদের ফেলে রেখে গেছেন।
রবিবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়ে শিশুরটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর। মেয়েশিশুটি জানায়, তার নাম আয়েশা ও তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার।
রাস্তার পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে।
Leave a Reply