1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সাপাহারে বসুন্ধরা শুভসংঘের তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সাপাহারে বসুন্ধরা শুভসংঘের তিন মাসের সেলাই প্রশিক্ষণ শুরু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৭:২২ পিএম
শেয়ার করুন

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে নওগাঁর সাপাহারে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভসংঘ সাপাহার শাখার সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার আলহেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক তছলিম উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক সোহেল চৌধুরী, খোট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব) মাহফুজুল হকসহ প্রশিক্ষণে অংশ নেওয়া ১৫ জন অস্বচ্ছল নারী।

আয়োজকরা জানান, শুভসংঘের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং এ কর্মসূচি টানা তিন মাস চলবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১৫ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রত্যেককে বিনামূল্যে একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *