1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
আ.লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টা সময় দিলেন হাসনাত - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪২ হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র-ইসরাইলের অপরাধ আড়াল করছে জাতিসংঘ, অভিযোগ ইরানের জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর

আ.লীগ নিষিদ্ধের জন্য এক ঘণ্টা সময় দিলেন হাসনাত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫ ৩:৫৩ পিএম
শেয়ার করুন

আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগে গণজমায়েত থেকে এ ঘোষণা দেন তিনি।

হাসনাত বলেন, ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব।

তিনি বলেন, আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়ব। আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
শুক্রবার (০৯ মে) সকালে সেখান থেকে সমাবেশের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিকেল সাড়ে ৪টায় তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন।

এরপর হাজারো ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এই বিভাগের আরো খবর