1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী নিষিদ্ধে রাবিতে বিজয় মিছিল - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

আওয়ামী নিষিদ্ধে রাবিতে বিজয় মিছিল

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫ ৯:১১ এএম
শেয়ার করুন
আওয়ামী লীগ নিষিদ্ধে বিজয় মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১১ই মে) রাত বারোটার সময় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে এই মিছিল বের করেন তারা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করেন তারা।
এসময় “ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ”, “ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর”, “মুজিববাদ মুর্দাবাদ”, “ধর ধর লীগ ধর ধরে ধরে জেলে ভর” এমনসব স্লোগান দেন তারা।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় মূল ফটকে অবস্থান নেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আজকে আমাদের বিজয়ের দিন। বাংলাদেশে আবার আওয়ামী লীগের মতো যদি কোনো দল হায়না হয়ে ওঠার চেষ্টা করে তাদেরকে বাংলাদেশের জনগণে উচ্ছেদ করবে। অন্তবর্তীকালীন সরকার বলেছেন ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবেন। আমরা জানাতে চাই ৩০ দিন যেন ৩১ দিন না হয়। ৩০ দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। যারা যারা জুলাই- আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের সবার বিচার করতে হবে।
রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী মুজাহিদ ফয়সাল বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে ফ্যাসিজম করেছে তারা এ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগের নিষিদ্ধের খুশিতে সারা বাংলাদেশে আজ বিজয় মিছিল বের হয়েছে। এখনো যেসব দালাল দের বিচার করা হয়নি তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যেসব দালাল শিক্ষক শ্রেণিকক্ষে আওয়ামী পুর্নবাসনের চেষ্টা করে তাদেরকে শিক্ষার্থীরা অবাঞ্চিত ঘোষণা করবে। সিপিপি, বাসদ, জাসদসহ সকল প্রকার দালাল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
এই বিভাগের আরো খবর