1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আজ টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

আজ টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৪:২৭ এএম
শেয়ার করুন

এ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে চতুর্থবারের মতো ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ সফরে এসেছিল আফগানরা। সেবার তিন ম্যাচের সিরিজে স্বাগতিক বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারায় তারা। সেবার বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে দলটি।বর্তমান শারজার যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, সেখানে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে রশিদ, নবি, ফারুকিরা। এবার তাদের সামনে আরেকটি সিরিজ জয়ের হাতছানি।

তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আফগানিস্তান।আজ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবেন আফগান-যোদ্ধারা। তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরতেই মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত বাহিনী। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বিকাল ৪টায় শুরু হবে।

দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। লম্বা বিরতির কারণে শারজার কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ ছিল, সেটি প্রথম ম্যাচে জয় করতে পারেননি টাইগাররা। দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, এখন তাদের ধারণা হয়েছে যে, শারজার মাঠে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে। তবে প্রথম ম্যাচে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন মিরাজ। তার মতে, তাদের ব্যাট করার সময় শুরুতে উইকেট সহজ মনে হলেও পরে বল বেশি টার্ন করছিল।

সময়ের পরিক্রমায় বল পুরনো হয়ে যাওয়ায় টার্ন পেয়েছেন বোলাররা। যে কারণে বিপাকে পড়েছেন ব্যাটাররা। ২৩৬ রানের লক্ষ্য পেলেও ব্যাটিং ব্যর্থতার কারণে বড় হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে। মাত্র ২৩ রানের ব্যবধানে ৮ উইকেটের পতন ঘটে। ব্যাটিংয়ে স্বরূপে ফিরতে না পারলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচটিতে আবারও বিপদে পড়তে পারে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার মাঝে হতাশার খবর- প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মুশফিক। সাকিব আল হাসানও খেলছেন না। লিটন কুমার দলে নেই। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

ব্যাটাররা আশাহত করলেও বোলাররা তাদের কাজ ঠিকঠাকমতো করে যাচ্ছেন। গত ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা বিপ্লব ঘটিয়েছেন। বিশেষ করে মোস্তাফিজ ও তাসকিন জুটি মিলে যে নৈপুণ্য দেখালেন, তাতে পেসারদের নিয়ে বাজি ধরাই যায়। তবে স্পিনাররা হতাশ করেছেন। আশা করা হচ্ছে, স্পিনেও বাংলাদেশ জ্বলে উঠবে। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে জয় পেতেই মাঠে নামবেন টাইগাররা। আজ আফগানদের সিরিজ জয়, নাকি টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প- সেটিই দেখার বিষয়।

এই বিভাগের আরো খবর