1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর বিশেষ আহ্বান

আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার আম বাজারে কৃষকদের ভ্যান ও ট্রলিতে আনা আম থেকে জোরপূর্বক ইচ্ছামতো আম তুলে নেওয়ার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাপাহারের প্রফেসরপাড়া এলাকার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়া এলাকার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে আম বিক্রি করতে আসা কৃষকদের ভ্যান ও ট্রলি থেকে ‘আম তোলা’র নামে চক্রটি ইচ্ছামতো আম নিয়ে নিত। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চলতি আম মৌসুমে কৃষক ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

এই বিভাগের আরো খবর