1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ৮৩ দেশের বৈঠক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ৮৩ দেশের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪ ১১:৩৩ এএম
শেয়ার করুন

ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে ৮০টির বেশি দেশের মধ্যে বৈঠক হয়েছে। রোববার সুইজারল্যান্ডের দাভোসে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্বকারী সুইস পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে এখনো সুরাহা হয়নি।

ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর হতে চলল। দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১০ দফা প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাবের ভিত্তিতে ৮৩টি দেশের নিরাপত্তা উপদেষ্টারা রোববার চতুর্থবারের মতো আলোচনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস যৌথভাবে ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

এক সংবাদ সম্মেলনে ক্যাসিস বলেন, প্রস্তুতি নেওয়াটাই উদ্দেশ্য, যেন সময় হলেই রাশিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করে দেওয়ার মতো প্রস্তুতি থাকে।

তিনি মনে করেন, আলোচনায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার পথ খুঁজে বের করা প্রয়োজন। তবে এখন পর্যন্ত কিয়েভ কিংবা মস্কো কেউই এ ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত নয় বলে উল্লেখ করেন ক্যাসিস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাঁচ দিনের বার্ষিক সম্মেলন শুরুর আগে সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় দাভোসে বিলাসবহুল স্কি রিসোর্টে বৈঠকটি হয়।

জেলেনস্কির কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের জন্য সর্বাঙ্গীণ, ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতে গুরুত্বপূর্ণ নীতিগুলো ঠিক করার জন্য খোলামেলা, গঠনমূলক এবং বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেছেন, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যাবে তা নিয়ে মতভেদ থাকলেও স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনে উল্লিখিত বিধি এবং জাতিসংঘের বিধিগুলোর ব্যাপারে ঐকমত্য আছে।

নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গেও ইউক্রেন বৈঠক আয়োজনের চেষ্টা করছে বলে জানান ইয়েরমাক।

আর ক্যাসিস মনে করেন, আলোচনায় ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করাটা খুব জরুরি। কারণ এসব দেশ ব্রিকস জোটের সদস্য। আর এ জোটে রাশিয়াও আছে।

এর আগে নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের যে তিনটি বৈঠক হয় হয়েছিল: ২০২৩ সালের জুনে কোপেনহেগেন, আগস্টে জেদ্দায় ও অক্টোবরে মাল্টায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *