1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪৫০২ টাকা - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছিল: জামায়াত আমির শ্রীপুরে রেলগেট লড়ির চাপায় বিএনপি নেতার মৃত্যু নিজেদের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর চাপাবেন না: শফিকুর রহমান ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম অনিক এখন কী করছেন লগি-বৈঠা ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি নিত্যপণ্যের লাগামহীন দামে পোয়া-হালিতে কাটছে নিম্ন ও মধ্যবিত্তের সংসার সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট, সচলে তোড়জোড় দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ভরিতে ৩,৩২৪ টাকা

এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪৫০২ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৪:২৬ পিএম
শেয়ার করুন

দেশের বাজারে এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৪ হাজার ৫০২ টাকা। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ২০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৮৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ৯৪ হাজার ৪৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬০১ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত রবিবার দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এর আগের দিন শনিবার ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যাটেরের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা।

এই বিভাগের আরো খবর