1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, ‘যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি।’

নাহিদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা প্রতীক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে গড়িমসি করে। এই শাপলা প্রতীক নিতে একপ্রকার লড়াই করতে হয়েছে আমাদের।’

এই বিভাগের আরো খবর