1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে শুভ ও সা’দ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘে যুক্তরাষ্ট্র-কিউবার উত্তপ্ত বিতর্ক, সামলালেন খলিলুর রহমান শক্তিশালী গল্প থাকলে শাকিব ছাড়াই সিনেমা সম্ভব: হিমেল আশরাফ ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহুর জোট ৫৪ আসনে এগিয়ে, সরকার গঠনে অনিশ্চয়তা গঠনের শুনানি ফের পেছাল: হাসিনা-কামালসহ ৮ জনের মুরাদনগরে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপড়ে পড়া গাছ অপসারণ, যান চলাচল স্বাভাবিক বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে জেটরোর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর আহ্বান

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে শুভ ও সা’দ

জিসান আহমেদ কাব্য
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ৫:২১ পিএম
শেয়ার করুন
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ।
নবনির্বাচিত পদধারীদের মধ্যে রয়েছেন  সহ-সভাপতি  ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক  মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান),অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ) দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা), পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: রাকিবুল ইসলাম (সময় এর আলো)
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) ও মো. আব্দুল মজিদ (একুশে সংবাদ)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এছাড়াও কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিবিএন ২৪ এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন ও ডেইলি সানের রিপোর্টার যায়েদ হোসেন মিশু।
নতুন নেতৃত্বের অধীনে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর