সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চলছে, দাবি গোলাম পরওয়ারের ভৈরবে ডেঙ্গুতে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল

কবে চালু হবে মেট্রোরেল, জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৮:৩৯ এএম
Hewlett-Packard
Advertisement
শেয়ার করুন

রাজধানীতে মেট্রোরেলের চাকা ঘুরবে আগামী ১৬ ডিসেম্বরের পর বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবনে একসঙ্গে নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আগামী জানুয়ারির প্রথম ভাগে দেশের প্রথম টানেল (চট্টগ্রামে) উদ্বোধনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানের সেতুগুলোর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

দেশের বিভিন্ন স্থানে ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০০টি সেতু নির্মাণ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি সেতু।

এই বিভাগের আরো খবর