1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কমলো স্বর্ণের দাম - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কমলো স্বর্ণের দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ১০:৪১ এএম
শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে এক লাখ ছয় হাজার ১৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর