1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১ - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১০:২৯ এএম
শেয়ার করুন

কলেজ ছাত্রীকে এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে ব্লাক মেইল করার জন্য গ্রেফতার হয়েছে মুন্মা নামের এক যুবক।
এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়ে ব্লাক মেইল করার চেষ্টা করে,  মনোয়ার হোসেন মুন্না (২৮) নামের এক যুবক। পরে ঐ যুবককে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত মুন্না পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাতে ঝলমলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, রাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রী ওই যুবকের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের ১১ জুলাই মুন্না ই-মেইলের মাধ্যমে ছাত্রীর কাছে তাঁর একটি এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেন।পরে বিভিন্ন নামে একাধিক জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ছাত্রীর ছবি পাঠাতে থাকেন মুন্না। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেন ছাত্রীর পরিচিতদের কাছে।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত  করে। পরে অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি পদক্ষেপের জন্য অভিযুক্ত মুন্নাকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আরও অধিকতর তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর