1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদ ইসলামের আপিল - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদ ইসলামের আপিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৮ পিএম
শেয়ার করুন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাহিদ ইসলামের পক্ষে আপিল বিভাগে এই আবেদন করা হয়।

নাহিদের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

গত ২ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইদিন রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।

পরদিন ৩ ফেব্রুয়ারি এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা নাহিদ ইসলামের রিট খারিজ করে দেন হাইকোর্ট। ওইদিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নাহিদ ইসলামের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। এছাড়া এম এ কাইয়ুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যাচাই-বাছাই শেষে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী ও দলটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *