1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে কী লিখে দিলেন দীপু মনি? - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে কী লিখে দিলেন দীপু মনি?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ৪:৫৪ পিএম
শেয়ার করুন

এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে হাজির করা হয়।

জানা গেছে, পরে সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এক পর্যায়ে দেখা যায়, দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার।

আর ডান হাতে কলম। তিনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর ‘চিঠি’ লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির (আইনজীবীর পোশাক পরিহিত) হাতে তিনি চিঠিটি তুলে দেন।

এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। পরে তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে-ইঙ্গিতে দীপু মনিকে জানান।

কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘আদালতে দীপু মনির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি।

যদি নজরে আসত, তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতাম।’

তিনি আরো বলেন, ‘একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে, হস্তান্তর করতে পারেন না; কিংবা আইনজীবী ব্যতীত অন্য কার সঙ্গে কথা বলা যায় না।’

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কি না, তা  নজরে আসেনি। আদালতে শুনানিতে ব্যস্ত ছিলেন।

তিনি আরো বলেন, ‘একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে, হস্তান্তর করতে পারেন না; কিংবা আইনজীবী ব্যতীত অন্য কার সঙ্গে কথা বলা যায় না।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *