
ঢাকা, ৯ মে ২০২৫ — কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন পেয়েছে। ৭ মে ২০২৫ তারিখে কমিটিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিজু আহমেদ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম রবি। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন জাহিদ হাসান জীবন, মো. শাকিল আহমেদ এবং রওশন কবির সুজন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো.হাফিযুর রহমান হাফিজ ও মো. আল আমিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. তাইজুল ইসলাম সরকার, খালিদ হাসান মন্ডল, সোলায়মান শেখ এবং তাসলিমা জাহান অন্তি।
সংগঠনের সভাপতি এস এম জাহিদ ও সাধারণ সম্পাদক রাহিমুল ইসলাম(রাহি মন্ডল) স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য:
কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও ছাত্র-কল্যাণমূলক সংগঠন। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ঢাকায় অবস্থানরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের মাঝে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে একটি ইতিবাচক শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করাই এ সংগঠনের প্রধান ব্রত। শিক্ষা, সচেতনতা, রক্তদান, অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার জন্য নিয়মিতভাবে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
নতুন কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন, তারা সংগঠনের এসব মহান উদ্দেশ্যকে সামনে রেখে আগামী দিনে আরও গতিশীলভাবে কাজ করবেন এবং কুড়িগ্রামের ছাত্রসমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।