1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে মোবাইল না পেয়ে শিশুর আত্মহত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

কুড়িগ্রামে মোবাইল না পেয়ে শিশুর আত্মহত্যা

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১২:৫০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে।

আজ সোমবার (২৬ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার সাজল মিয়ার ছেলে। তার বাবা পেশায় একজন ভ্যান চালক।

পুলিশ ও স্হানীয়রা জানান, সোহাগ মোবাইলের প্রতি খুব আসক্তি হওয়ায় সকালে তার বাবা মোবাইল ফোন লুকিয়ে রেখে কাজে যান। এদিকে সোহাগ মোবাইল না পেয়ে রুমে ঢুকে কান্নাকাটি শুরু করে এবং একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর