1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে র‍্যাব অভিযানে আটক ৪ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

কুড়িগ্রামে র‍্যাব অভিযানে আটক ৪

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চালানো এসব অভিযানে ৫ কেজি ১ গ্রাম গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩। আটক ব্যক্তিরা হলেন—নাছির উদ্দিন (৩২), শুভ মিয়া (২১), আলমগীর (৩৫) ও রমজান আলী (১৯)।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নাগেশ্বরী উপজেলার শুকুরটারী গ্রামের আব্দুল মজিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ৫ কেজি ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
একই দিন ফুলবাড়ী উপজেলার নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজার এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে চেকপোস্ট স্থাপন করে আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩। অভিযানে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলসহ তিন আরোহীকে আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‍্যাব-১৩, রংপুরের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *