1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে শিক্ষার্থীরা উদ্ধার করলো মাদক - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ভোটের সময়ের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত দীর্ঘ এক যুগ পর রুয়েটের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ সন্তান হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে শিক্ষার্থীরা উদ্ধার করলো মাদক

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৮:১১ এএম
শেয়ার করুন

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার (১১ আগষ্ট) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী ছাত্ররা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটামারী রাস্তায় ব্রিজের পাশে সন্ধ্যার পর অবস্থান নেয় তারা। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করে শিক্ষার্থীরা।
পরে বস্তা ফেলে পালিয়ে যায় মাদক বহনকারী। এরপর জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিনের সহায়তায় উদ্ধারকৃত মাদক ও একটি মোবাইল ফোন থানায় জমা দেয় তারা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের
উদ্ধারকৃত বস্তা থেকে ৯কেজি ১শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর